খুব ছোটবেলা থেকেই ফটোগ্রাফি প্রতি আগ্রহ। হটশট কোম্পানির নিজস্ব ক্যামেরা নিয়ে ছবি তোলা শুরু। ১৯৯৯ থেকে ২০০২ এই তিন বছর ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন অফ দমদম থেকে ফটোগ্রাফি ডিপ্লোমা শ্রদ্ধেয় বেনু সেনের তত্ত্বাবধানে।
পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগতের বহু শিল্পীর পোর্ট্রেট তুলেছেন, যার বেশিরভাগটাই সাদাকালো ফিল্মে। কবি, সাহিত্যিক, গায়ক, চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, যাদের মধ্যে উল্লেখযোগ্য সুভাষ মুখোপাধ্যায়, শঙ্খ ঘোষ, বিনয় মজুমদার, সন্ধ্যা মুখোপাধ্যায়, হরিধন মুখোপাধ্যায়, মৃণাল সেন, তপন সিনহা, মান্না দে, এরকম প্রায় ২৫০ জন ব্যক্তিত্বের ছবি তুলেছেন।
এছাড়াও পুরুলিয়ার নাচনি শিল্পীদের ওপর কাজ করেছেন। কাজ করেছেন তরুণ মজুমদার ও চপল ভাদুড়ির উপর। পেশাগত ভাবে বাংলা চলচ্চিত্র শিল্পের স্টিল ফটোগ্রাফি গিল্ডের সঙ্গে যুক্ত। বিগত ১৩ বছর ধরে বাংলায় অভিনীত সমস্ত উল্লেখযোগ্য নাটকের ছবি তুলছেন। ২০০-র বেশি নাটকের তোলা ছবি তার সংগ্রহে আছে।
তার তোলা ছবি বহু সংবাদপত্র, ম্যাগাজিন, বুক কভারে ব্যবহৃত হয়েছে।