রিহার্সাল দেখতেন মাথা নিচু করে, যেমন করে মানুষ ঢোলে আর কি। পরে অবশ্য তাঁর শিষ্যদের একজনের কাছ থেকে জেনেছি, তিনি মন দিয়ে সংলাপ শুনতেন, সংলাপের আওয়াজ শুনতেন, এবং মনে মনে ছবি তৈরি করতেন। রিহার্সালে এসে তাপস সেন বেশ অসন্তুষ্ট হলেন। 'এত সাদা পেছনে, আমাকে বলনি কেন? আলো তো বাউন্স করবে। সামনের চরিত্রগুলোকে ভালো করে দেখাই যাবে না।' নিশ্চয়ই এই কথাগুলো তিনি আরও কাউকে কাউকে বলেছিলেন। তাঁদের মধ্যে একজন ছিলেন বিভাস চক্রবর্তী।
আরও পড়ুন